যুক্তরাষ্ট্র-সৌদি দূতাবাস অভিমুখে জবির শিক্ষক সমিতির মিছিলের ডাক

০৮ এপ্রিল ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) © ফাইল ফটো

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দূতাবাস অভিমুখে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতি আয়োজিত একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিরা।

এ সময় শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মার্চ করে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের দূতাবাস যাওয়ার পাশাপাশি স্মারকলিপি দেওয়া হবে।

সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘ইসলামকে ভালোবেসেই আমাদের এই উদ্যোগ। ফিলিস্তিনের প্রতি ন্যায়বিচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আমাদের আয়োজন। বিশ্ববাসীকে আমরা আমাদের পক্ষ থেকে মেসেজ দেব এবং শান্তিপূর্ণভাবে দূতাবাসে স্মারকলিপি দেব।’

এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসেন, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদসহ শিক্ষক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা, জবি হিউম্যান রাইট সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদসহ, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬