জমি নিয়ে বিরোধের জেরে জবি ছাত্রীকে মারধরের হুমকি

২৯ মার্চ ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১১:১৯ AM

© সংগৃহীত

জমি নিয়ে বিরোধের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের বন্দরে সম্পত্তি নিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী শান্তা আক্তার মঙ্গলবার (২৫ মার্চ) বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করেন, চান বাদশা আমার পৈতৃক সম্পত্তি দখল করার জন্য আমার পরিবারের সদস্যদের শারীরিক এবং মানসিক অত্যাচার করে আসছিল। এর জের ধরে গত ২১ মার্চ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট করতে থাকে। এ সময় আমি আমার বাবাকে বাঁচাতে গেলে চান বাদশা আমাকে চর থাপ্পড় এবং কোমরে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। 

তিনি আরও উল্লেখ করেন, এরপর সে আমাকে এলোপাতাড়ি কিলঘুষিসহ বাঁশ দিয়ে মারপিট করে। এতে আমি গুরুতর আহত হই। আমাদের বাঁচাতে আমার চাচা রমজান (৫০) এগিয়ে আসলে চান বাদশা সুযোগ পেলে আমাদের ক্ষতিসাধন করার হুমকি দেয়। 

শান্তা আক্তার বলেন, থানায় অভিযোগ করার পরও চান বাদশা আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। রাতে আমাদের বসতবাড়িতে ঢিল ছুড়ে আমাদেরকে নানাভাবে বিরক্ত করছে। আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে আছি।

এ বিষয়ে অভিযুক্ত চান বাদশা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে মারধর করিনি। সব অভিযোগ মিথ্যা। আমি কাউকে হুমকি-ধামকি দেইনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজ বলেন, আমি এমন একটা অভিযোগ পেয়েছি। জমি সংক্রান্ত বিষয়ে শান্তা নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। 

 

প্রস্তুত হচ্ছে আইবাস প্লাস প্লাস, জারি হবে ৭টি পৃথক এসআরও
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, আবেদন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআই-এর বড় অর্জন, শীর্ষ ৫০…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপি মিতু-নুসরাতকে ‘বেশ্যা’ আখ্যা জিয়া সাইবার ফোর্স নেতার, …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9