গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সমাবেশ

২১ মার্চ ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় নির্বিচার গণহত্যা ও যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২১) মার্চ বাদ জুমার পর বিক্ষোভ মিছিল করেন। এ মিছিলে অনেক সাধারণ মানুষও দেখা যায়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

এতে মিছিলের অংশগ্রহণকারীদের স্লোগানে প্রকম্পিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে বলেন, ‘ফিলিস্তিনের রক্ত, বৃথা যেতে দেব ন ‘, ‘ইসরাইলের দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন: ঢাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর গত সোমবার দুপুর নাগাদ নিহত ফিলিস্তিনির সংখ্যা ছিল ৪৮ হাজার ৫৭৭। গত বুধবার দুপুর নাগাদ এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৪৭। সে হিসাবে গাজায় গত দুই দিনে ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার হয়েছেন প্রায় এক হাজার বাসিন্দা। 

গত বুধবার দুপুর পর্যন্ত ইসরায়েলের নির্বিচার বিমান ও ড্রোন হামলায় ৯৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এএফপির গতকালকের প্রতিবেদনে নিহত মানুষের সংখ্যা ৪০০-এর বেশি বলে জানানো হয়।

১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950