জবিতে চালু হচ্ছে চীনা ভাষা কোর্স

১৭ মার্চ ২০২৫, ০৮:২৯ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে চালু হতে যাচ্ছে চীনা ভাষা কোর্স। চলতি বছরের জুলাই মাস থেকে এ কোর্স চালু হওয়ার কথা রয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম (পিএইচডি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড. ইয়ং হুই এর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা সভায় কোর্সটি চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে খুব শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। 

এ বিষয়ে জবি চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, আজকের আলোচনার মাধ্যমে আমরা একটি প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আগামী জুলাই মাস থেকেই চীনা ভাষা কোর্স চালু করতে সক্ষম হব।

তিনি আরও বলেন, আসন্ন রমজানের ঈদের পর এপ্রিলের মাঝামাঝি সময়ে তাদের সাথে একটি এমইইউ স্বাক্ষরিত হবে এবং ওই দিনই চায়না ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির উপর একটি প্রোগাম হবে আমাদের ক্যাম্পাসে। চীনা ভাষা কোর্স চালু করার ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কার্যক্রম পরিচালনা করে আসছে তা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,  চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরানুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেসবাহ-উল-আজম সওদাগর, জবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) পরিচালক দেবাশিস বিশ্বাস।

চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9