৭ কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয়, আলোচনায় যেসব নাম

১৬ মার্চ ২০২৫, ১০:৩২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM
সরকারি সাত কলেজ

সরকারি সাত কলেজ © সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে গঠিত বিশেষ কমিটি ইতোমধ্যে নানা কার্যক্রম শেষ করেছে। তবে নতুন এ বিশ্ববিদ্যালয়ের নাম কী হবে, এ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর এবার সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা আসতে যাচ্ছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের জন্য পছন্দের তালিকায় রয়েছে পাঁচটি নাম।

সেগুলো হলো, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অথবা ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’; ‘বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অথবা ‘বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’; ‘ঢাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটি’, ‘ঢাকা মহানগর ইউনিভার্সিটি’ এবং ‘ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামগুলোর পক্ষেও মতামত দিয়েছেন অনেকে।

সাত কলেজের শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চাইছেন নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হোক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এরপর অনেকের পছন্দ বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তবে দুটি নামের বিষয়ে খোদ সাত কলেজের শিক্ষার্থীরা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।

এরই মধ্যে গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের নামকরণ সংক্রান্ত বিষয়ে ছাত্র প্রতিনিধিদের টিম লিডারদের মতবিনিময় সভা আয়োজনের ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয় সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রদানের লক্ষ্যে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে কনফারেন্স রুমে আগামী ১৬ মার্চ সকাল ১০টায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামকরণ সভা অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬