বৈষম্যবিরোধী নেতার ওপর হামলার অভিযোগ 

১৫ মার্চ ২০২৫, ১০:২০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২২ AM
ইফতার মাহফিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা

ইফতার মাহফিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা © সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজস্থ নাটোর জেলা ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী নেতার ওপর হামলা অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারি তিতুমীর কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সানি।

শনিবার (১৫ মার্চ) বিকেল ৩টার দিকে কলেজের গণিত বিভাগের ক্লাস রুমে সামনে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাজা মাইনুদ্দিনের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীর সানির উপর হামলা চালায়। 

প্রত্যক্ষদর্শী তানজিদ মাহমুদ জানান, দুপুর বেলায় আমি গণিত বিভাগের দিকে গেলে সানি ভাই আমাকে ডাক দেন। আমি সেখানে গিয়ে বসার কিছুক্ষণ পর দেখি, আবিক এবং খাজা মইনুদ্দিন আসে। তারা এসে বলে, "তোমরা এখানে ইফতার মাহফিল করছ, কার থেকে অনুমতি নিয়েছ?" এ কথা বলে তারা ব্যানার খুলতে যায়। তখন সানি ভাই বাধা দিতে গেলে খাজা তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে।

হামলার পর আহত জাহাঙ্গীর সানিকে উন্নত  চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। 

এই বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাজা মাইনুদ্দিন বলেন, "আমরা নাটোর জেলা ছাত্র কল্যাণ পরিষদের একটি ইফতার মাহফিল করেছি। কিন্তু আজকে জাহাঙ্গীর সানির নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার মাহফিলের আয়োজন করেছে। আমরা তাদের বাধা দিয়েছি এবং ব্যানার খুলতে গিয়েছিলাম। তখনই জাহাঙ্গীর সানি আমার ওপর হামলা করেছে। সেখানে আমার ছোট ভাই আবিকও উপস্থিত ছিলেন।"

ঘটনার বিষয়টি অস্বীকার করে এবং জাহাঙ্গীর সানির ওপর হামলার সময় উপস্থিত ছিলেন না বলে দাবি করেন আনোয়ার হোসেন আবিক। তিনি বলেন, "তিতুমীর কলেজে নাটোর জেলা ছাত্র কল্যাণ পরিষদ একটাই আছে। আমি আজ ক্যাম্পাসে গিয়ে দেখতে পাই, নাটোর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নামে ছাত্রলীগের পুনর্বাসন করা হচ্ছে। বাংলা বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতির সঙ্গে আমার পূর্বের বিরোধ ছিল। আজ তাকে ক্যাম্পাসে পেয়ে আমি থানায় দিতে চাইলে সে আমার ওপর হামলা করে। পরে শুনতে পারি, জাহাঙ্গীর সানি হাতুড়ি নিয়ে খাজা মঈনুদ্দিন ভাইয়ের ওপর হামলা করতে আসে। তখন জাহাঙ্গীর সানির ঘুষিতে খাজা মঈনুদ্দিন আহত হন।"

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাজা মাইনুদ্দিন নিজেই ইফতার মাহফিলের ব্যানার খুলে নিয়ে যাচ্ছেন। তখনই তার সঙ্গে থাকা ছাত্রদল নেতা আবিক তার গেঞ্জির মধ্যে লুকিয়ে রাখা হকস্টিক বের করে হামলার জন্য প্রস্তুত হচ্ছেন।

এই বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, "এটা তাদের জেলা ছাত্র কল্যাণের বিষয়, এতে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।" তিনি আরও বলেন, "সংগঠন যদি এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে এই ঘটনার প্রতিবাদে শনিবার (১৫ মার্চ) মাগরিবের নামাজের পর ক্যাম্পাসে  বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিতুমীর কলেজ শাখা। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9