সকল ছাত্রসংগঠনের অংশগ্রহণে চবি শিবিরের ইফতার মাহফিল

১৪ মার্চ ২০২৫, ০৯:৫৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১১ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। 

ইফতার মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, সম্মান ও সৌহার্দ্যের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব। তাই আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে আসছি। এরই ধারাবাহিকতায়, পবিত্র রমজান মাসের মহিমাকে কেন্দ্র করে আয়োজিত এই ইফতার মাহফিল ছিল সম্প্রীতির একটি অনন্য উদাহরণ।

তিনি আরো বলেন ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি আমাদেরকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে। সকলের আন্তরিক অংশগ্রহণ প্রমাণ করে ভিন্ন দল, মত ও আদর্শের হলেও আমরা সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং একসাথে কাজ করতে আগ্রহী।

প্রসঙ্গত, ইফতার মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: চবি
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9