শিক্ষা বাজেটে জবি আগের তুলনায় অগ্রাধিকার পাবে: ইউজিসি চেয়ারম্যান

১৪ মার্চ ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১১ PM

© টিডিসি ফটো

শিক্ষা বাজেট বরাদ্দে আগের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম ফায়েজ। শুক্রবার (১৪ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, এখন অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে সরকার সময় পার করছে। তারপরও যতটুকু সম্ভব আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের কল্যাণে যা কিছু করার তাই আমরা করবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট আমরা বুঝি। জগন্নাথের ছেলে ও মেয়ে উভয়েই অনেক স্ট্রাগল করে।

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করে ড. ফায়েজ আরো বলেন, এই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অনেক বেশি। এটি যখন কলেজ ছিলো তখনও এর গৌরব ছিলো। সব সময় তাদের অবদান তারা জানান দিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারির ইমরান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল বিহীন কষ্টে পড়াশোনা করে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলছে। আমরা আশা করবো ইউজিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে সুদৃষ্টি দেবে। সর্বোচ্চ সহযোগিতা করবে।

জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদের ডিন, জবি শিক্ষক সমিতির নেতারা, বিভিন্ন বিভাগের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9