সাত কলেজের বিশ্ববিদ্যালয় নামকরণ সংক্রান্ত সভা ১৬ মার্চ

১৩ মার্চ ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩০ PM
সরকারি সাত কলেজ

সরকারি সাত কলেজ © সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজকে পৃথক করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের অংশ হিসেবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামকরণ সংক্রান্ত বিষয়ে কলেজগুলোর ছাত্র প্রতিনিধিবৃন্দের সঙ্গে একটি মতবিনিময় সভা ডাকা হয়েছে। আগামী রবিবার (১৬ মার্চ) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির সদস্যদের উপস্থিতিতে কমিশনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কমিশনের চেয়ারম্যান সভাপতিত্বে কনফারেন্স রুমে আগামী ১৬ মার্চ রবিবার সকাল ১০টায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামকরণ সংক্রান্ত বিষয়ে বিগত সভাগুলোতে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত টিম লিডারদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। 

বার্তায় আরো বলা হয়েছে, উক্ত সভায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সদস্যবৃন্দ, সাচিবিক দায়িত্ব পালনকারী কর্মকর্তাবৃন্দ ও ছাত্র প্রতিনিধিবৃন্দের টিম লিডারদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

রাজধানীর সরকারি সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

পরিবার থেকে সুখবর পেলেন মেসি
  • ২৪ জুন ২০২৬
‘নেইমার ৯০ মিনিট খেলতে পারে, আমিও ৯০ মিনিট মাঠে থাকতে পারি’
  • ২৪ জুন ২০২৬
ঋণের জালে অর্থনীতি: খেলাপি ঋণ , ডিস্ট্রেসড লোন ও দেউলিয়াত্ব…
  • ২৪ জুন ২০২৬
পানামাকে বিদায় করে স্বপ্ন বাঁচাল ক্রোয়েশিয়া
  • ২৪ জুন ২০২৬
ঈশ্বরগঞ্জে পুকুরপাড়ের গাইড ওয়াল অপসারণের অভিযোগ, এক মাসেও প…
  • ২৪ জুন ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
  • ২৪ জুন ২০২৬