ইবির জনসংযোগ দপ্তরের নতুন পরিচালক সাহেদ হাসান

১২ মার্চ ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
সাহেদ হাসান

সাহেদ হাসান © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। 

আজ বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

অফিস আদেশে বলা হয়, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিযুক্ত ড. আমানুর আমানকে উক্ত পদ থেকে অব্যাহতি দেয়া হলো। তিনি তার মূল পদ উপ-রেজিস্ট্রার (তপ্রজ) হিসেবে উক্ত অফিসে যোগদান করবেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনাব মো. সাহেদ হাসান, উপ-রেজিস্ট্রার (তপ্রজ)-কে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস-এর পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগদান করা হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

এ বিষয়ে সাহেদ হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে নতুন পদে নিয়োগ প্রদান করায় আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো এই দায়িত্ব যথাযথভাবে পালন করার। আমি সকলের সহযোগিতা কামনা করি ।’

ট্যাগ: ইবি
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close