ছাত্রশিবিরের উদ্যোগে রাজশাহী কলেজে ২৫০ জনের মাঝে কুরআন বিতরণ 

১১ মার্চ ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৯ PM

© সংগৃহীত

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে ২৫০ জনের মাঝে কুরআন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২ টায় রাজশাহী কলেজের রবীন্দ্র নজরুল চত্তরে এই আয়োজন করা হয়।  ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ১৯৮২ সালের মতিহারের চত্বরে যারা আমাদেরকে হত্যা করে ভেবেছিল যে ছাত্রশিবির নিঃশেষ হয়ে যাবে, ইসলামের কথা বলার মত কেউ থাকবে না। তারা ভেবেছিলো বাংলাদেশে ন্যায়ের পক্ষে হকের পক্ষে কথা বলার মত কেউ থাকবে না। মানুষ কি অবশিষ্ট ছিল? তার উত্তর ২৪ এর গণঅভ্যত্থানের মাধ্যমে এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে। হাসিনা চেয়েছিল সবাইকে মেরে ফেলো তারপরও ক্ষমতা আমার লাগবে। আমি আবারো বলছি আমরা হাসিনার বিপক্ষে না, যাদের মধ্যে হাসিনার মতো ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে আমরা তাদের বিপক্ষে। দুনিয়ার মানব সৃষ্ট কোন মতবাদ দিয়ে কেউ কখনো ১০০% ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। বরং মানব সৃষ্ট মতবাদ একটা সময় নিজেই  নিজের সাথে সংঘর্ষ ধরে পড়ে। 

তিনি আরও বলেন, কুরআনের তাৎপর্য হলো সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। আমাদের বিশ্বাস কোরআন দিয়েই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আপনারা যদি সত্যি কারের অর্থে জুলাইয়ের চেতনা ধারণ করতে চান যারা বীর কাজী ছিলেন তাদের রক্তের দায় শোধ করতে চান শুধু মাত্র কোরআনকে ধারণ করে দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই, আলী রায়হান, আবু সাঈদ শান্ত মুগ্ধদের আত্মা শান্তি পাবে। 

রাজশাহী মহানগরের শিবিরের সভাপতি সামীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, তথ্য ও ডেভলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী।

ফিট হয়েই ফিরবেন সাকিব, আত্মবিশ্বাসী বিসিবির ট্রেনার
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে পে-স্কেল নিয়ে প্রশ্ন হাসনাতের, এড়িয়ে গিয়ে যা বললেন প্…
  • ০১ এপ্রিল ২০২৬
জাবি ছাত্রী শারমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
ট্রেনে কাটা পরে যমজ শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
চার জেলার ডিসিকে প্রত্যাহার
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence