১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

১১ মার্চ ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৪৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ মার্চ (রবিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া উল্লিখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

আরও পড়ুন: ২০ মার্চের মধ্যে জবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

এ ছাড়া ২১-২২ মার্চ শুক্র ও শনিবার এবং ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে। এ হিসাবে মোট ১৬ দিনের ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।  

তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা—বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে।

এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬