ধর্ষকের সর্বনিম্ন শাস্তি ফাঁসির দাবিতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

০৯ মার্চ ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

ধর্ষকের সর্বনিম্ন শাস্তি ফাঁসির দাবিতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করেছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) দুপুরে তারা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাস প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিতশন তারা। 

এ সময় শিক্ষার্থীরা ‘চল যাই যুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে’, ‘তুমি কে, আমি কে? আছিয়া আছিয়া’, ‘আমার সোনার বাংলার ধর্ষকের ঠাঁই নাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’  ইত্যাদি স্লোগান দেন।  

রাতুল নামে এক শিক্ষার্থী বলেন, আমার মা-বোন কেউই নিরাপদ নয়। ছোট্ট শিশু, যে ধীরে ধীরে বেড়ে উঠছিল, আজ সে ধর্ষকের হিংস্র থাবায় মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই করছে। আমরা চাই, বাংলাদেশে ধর্ষণের সর্বনিম্ন শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করা হোক।

নূর জাহান কাওসার সাইমুন নামের আরেক শিক্ষার্থী বলেন, বাংলাদেশে দিনদিন ধর্ষণের পরিমাণ বেড়ে যাচ্ছে। ধর্ষকদের কোনো শাস্তি হচ্ছে না। আমরা সবাই চাই ধর্ষকদের সর্বনিম্ন শাস্তি ফাঁসি হোক।

এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬