হিযবুত তাহ্‌রীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুবির ২ শিক্ষার্থীর নামে মামলা

০৮ মার্চ ২০২৫, ০১:৩৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM
কুবির ২ শিক্ষার্থীর নামে মামলা

কুবির ২ শিক্ষার্থীর নামে মামলা © সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের সঙ্গে ‘সম্পৃক্ত সন্দেহে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন শিক্ষার্থীকে আটক করেন র‍্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে তাদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ, বাকি দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান, একই বর্ষের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী আবু তাহের এবং ২০২১-২২ বর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের তৌকির আহাম্মেদকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে হান্নানকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি দুজনকে রাতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার হাজতে রাখা হয়েছে।

জানা গেছে, হিযবুত তাহ্‌রীরের সঙ্গে যুক্ত থাকার তথ্যের ভিত্তিতে হান্নানকে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা কোটবাড়ী এলাকা থেকে নিয়ে যায় র‍্যাব-১১। পরে রাতে তাকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয় পুলিশ। মোহাম্মদ হান্নানকে ছাড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার কয়েকজন নেতা থানায় গিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য।

এর আগে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকা থেকে তাহের ও তৌকিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। রাতে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলা করেছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে এনেছিল র‍্যাব ও ডিবি। তাদের মধ্যে কথা বলে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর অপর দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। 

আপনার ওয়াইফাই স্লো? সমাধানে এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস
  • ২১ মার্চ ২০২৬
ঢাবি এলাকায় ছিন্নমূল মানুষদের ঈদ উপহার দিলেন ছাত্রদল নেতা জ…
  • ২১ মার্চ ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী
  • ২১ মার্চ ২০২৬
কম দামে পাঞ্জাবি বিক্রি করায় নবীন ফ্যাশন ‘বন্ধ করে দিলেন’ অ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আন…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence