খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দেশের ১০ স্থানে একযোগে ইফতার মাহফিল

০৮ মার্চ ২০২৫, ০৮:২২ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে একযোগে দেশের ১০ স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) এ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী। বক্তারা ইফতারপূর্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং এ আয়োজনের মাধ্যমে অ্যালামনাইদের একত্রিত করার এমন উদ্যোগ গ্রহণের জন্য অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মুন্নুজাহান আরা। সঞ্চালনা করেন আইরিন আজহার ঊর্মি।

আরো পড়ুন: ইফতারের ৯০ লাখ টাকার উৎস কী, জানালেন ছাত্রশিবিরের সেক্রেটারি

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম আব্দুল কুদ্দুস। এ সময় বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা এবং শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9