নিষিদ্ধ হিজবুত তাহরীরের বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীকেই তুলে নিল র‍্যাব

০৭ মার্চ ২০২৫, ১১:১৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
কুবি শিক্ষার্থী হান্নান রহিম

কুবি শিক্ষার্থী হান্নান রহিম © সংগৃহীত

হিজবুত তাহরীর সংশ্লিষ্টতার সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার কুবির সাধারণ সম্পাদক হান্নান রহিমকে আটক করেছে র‍্যাব-১১।  পরে কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হলে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।  

আজ শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির চাঙ্গীনির মেস থেকে হান্নান রহিমকে র‍্যাব তুলে নেয় বলে জানিয়েছেন তার সহপাঠীরা।  

জানা যায়, এই শিক্ষার্থী গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন।  ফেসবুকে হিজবুত তাহরীরের বিরুদ্ধে একাধিক পোস্টও দেন হান্নান রহিম।  এক পোস্টে তিনি লেখেন, হিজবুত তাহরীর লীগ, আরেক পোস্টে বলেন, হিজবুত তাহরীরকে প্রতিহত করুন।  কাউকে জানা থাকলে প্রশাসনকে তালিকা দিয়ে সহযোগিতা করুন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার এক কর্মকর্তা জানান, ভুল অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করে র‍্যাব-১১। পরে আমাদের হস্তান্তর করলে আমরা জিজ্ঞাসাবাদ শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি।

এ বিষয়ে র‍্যাব-১১ জানায়, তাকে হিজবুত তাহরীর সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হয়েছে।  জিজ্ঞাসাবাদ করা হবে।  এছাড়া আরও ১০-১২ জনের একটি তালিকা রয়েছে, যাদের আজকালের মধ্যে আটক করা হবে।

আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence