ঢাবি সীতাকুণ্ড পরিবারের নেতৃত্বে ওয়াসেফ—রাত্রী

০৭ মার্চ ২০২৫, ১০:২৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
সভাপতি মো. ওয়াসেফ ফয়সাল চৌধুরী ও সাধারণ সম্পাদক মেহেরুন নেছা রাত্রি

সভাপতি মো. ওয়াসেফ ফয়সাল চৌধুরী ও সাধারণ সম্পাদক মেহেরুন নেছা রাত্রি © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী সীতাকুণ্ড উপজেলার ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সীতাকুণ্ড’র (ডুসাস) ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মো. ওয়াসেফ ফয়সাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেরুন নেছা রাত্রি মনোনীত হয়েছেন। তারা দুইজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রফেসর আবু বকর সিদ্দীক সেমিনার রুমে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইফতেখার হোসেন, মো. সাবের হোসেন, মিশকাতুল জান্নাত; যুগ্ম-সাধারণ সম্পাদক: রিফা তাসপিয়া, সানজিদা সাবরিন, সুমাইয়া সুলতানা; সাংগঠনিক সম্পাদক মো. হাসান, শিফাতুননুর নওরীন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস (মাহি); দপ্তর সম্পাদক  ইমামুর রহমান জিসান; উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ; অর্থ সম্পাদক আনিকা তাসনিম; উপ-অর্থ সম্পাদক জাহিদুল আলম; প্রচার সম্পাদক জুলফিকার মাহমুদ মুন্না; উপ-প্রচার সম্পাদক আফসানা রহমান; সাংস্কৃতিক সম্পাদক নাফিসা নাসরাত পূর্ণা; উপ-সাংস্কৃতিক সম্পাদক মুনতাহা নুর ওয়াসফা; শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক হুমায়রা জান্নাত; উপ-শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক সাবরিন সুলতানা; সীতাকুণ্ড বিষয়ক সম্পাদক জাহিদুল আলম আশিক; আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইমা আক্তার মৌ; ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইউসুফ হোসাইন; উপ-ক্রীড়া সম্পাদক  রাতুল দে; ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক জাওয়াদ সাব্বির চৌধুরী এবং নাফিজ হোসেন চৌধুরী উপ ছাত্র কল্যাণ সম্পাদক মনোনীত হয়েছেন।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন নাহিদা সুলতানা রিয়া, ইসরাত জাহান ইমু, রুবিনা আক্তার, সারজানা আক্তার লিমানা, মিসবাহুল মনোয়ার, মাজেদা রশীদ, রুমানা তাবাসসুম।

ডুসাসের সদ্য সাবেক সভাপতি আমজাদ হোসেন হৃদয়  ও সাধারণ সম্পাদক মেহেরুন নাহার প্রিতিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেন। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, সীতাকুণ্ড থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং সীতাকুণ্ডে উচ্চ শিক্ষার আলো পোঁছে দিতে কাজ করার কথা জানিয়েছেন নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, ২০১৩ সালের আগস্ট মাসে কুতুব উদ্দিন তানভীর এবং আমজাদ হোসেন চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু করে ঢাবির সীতাকুণ্ডের শিক্ষার্থীদের এই সংগঠন। শুরু থেকেই নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সীতাকুণ্ডের শিক্ষা খাতে অবদান রেখে আসছে সংগঠনটি।

ট্যাগ: ঢাবি
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9