ইবির বঙ্গবন্ধু হলে বিশুদ্ধ পানির প্ল্যান্টের উদ্বোধন

০৩ মার্চ ২০২৫, ০৪:১৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৬ PM
ইবির বঙ্গবন্ধু হলে বিশুদ্ধ পানির প্ল্যান্টের উদ্বোধন করেন উপাচার্য

ইবির বঙ্গবন্ধু হলে বিশুদ্ধ পানির প্ল্যান্টের উদ্বোধন করেন উপাচার্য © টিডিসি

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ এ প্ল্যান্টের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটসহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে বিশুদ্ধ পানির সমস্যা দীর্ঘদিনের। ফলে হলের আবাসিক শিক্ষার্থী বিভিন্ন সময়ে প্রভোস্টের কাছে বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপনের দাবি জানায়। তাই হলের দুইটি ব্লকে এই প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এবং পরবর্তী সময়ে সব কটি ব্লকেই স্থাপন করা হবে বলে জানা যায়। সুপেয় পানির ফিল্টারটি পানিতে থাকা আয়রন, ম্যাঙ্গানিস, হাইড্রোজেন সালফাইড এবং ফেরাস ও ফেরিক আয়রন অপসারণ করতে সক্ষম। এ ছাড়া প্যাথোজেন এলিমেন্টস যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়াসহ ক্ষতিকারক উপাদানগুলো ফিল্টার করে থাকে এই ফিল্টার।

আরও পড়ুন: রাবিতে সমন্বয়ক ও সাংবাদিকদের জুলাই হিরো অ্যাওয়ার্ড প্রদান

হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান বলেন, ‘আমরা আপাতত দুটি ব্লকে প্ল্যান্ট স্থাপন করেছি। পরবর্তী সময়ে অন্যান্য ব্লকেও স্থাপন করা হবে।  আমরা সব সময় শিক্ষার্থীদের সুবিধার্থে কাজ করে যাচ্ছি। আমি থাকা অবস্থায় এই হলকে একটি মডেল হল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমি শুধু চাই তোমরা আমার পাশে থাকো।’

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকিব মুহাম্মদ নাসরুল্লাহ বলেন, ‘এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। নিরাপদ পানি পাওয়া শিক্ষার্থীদের অধিকার। এমন একটি শিক্ষার্থীবান্ধব কাজ করায় বঙ্গবন্ধু হল প্রশাসনকে আমি সাধুবাদ জানাই। আগামী দিনেও এমন শিক্ষার্থীবান্ধব কাজে প্রভোস্টরা এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশা করি। এ সময় উপাচার্য হলের ডাইনিং রুম পর্যবেক্ষণ করেন। এবং সেখানে একটি লাইব্রেরি স্থাপনের পক্ষেও মতামত দেন।’

ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950