আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে তিতুমীর কলেজে পূর্ণদিবস কর্মবিরতি

০২ মার্চ ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
বিসিএস শিক্ষা ক্যাডাররা ‘পূর্ণদিবস কর্মবিরতি’ ব্যানারে র‌্যালি করে মূল ফটকে এসে অবস্থান নেন

বিসিএস শিক্ষা ক্যাডাররা ‘পূর্ণদিবস কর্মবিরতি’ ব্যানারে র‌্যালি করে মূল ফটকে এসে অবস্থান নেন © টিডিসি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ‘পূর্ণদিবস কর্মবিরতি’ পালন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ সরকারি তিতুমীর কলেজ।

আজ রবিবার (২ মার্চ) দুপুর ১২টায় বিসিএস শিক্ষা ক্যাডাররা ‘পূর্ণদিবস কর্মবিরতি’ ব্যানারে কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে থেকে র‌্যালি করে মূল ফটকে এসে অবস্থান গ্রহণ করেন।

এ সময় তারা ‘ডিএস পুলে কোটা পদ্ধতি বাতিল চাই, ক্যাডার যার মন্ত্রণালয় তার, সকল ক্যাডার এর সমতা চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য, ১ মার্চ (শনিবার) বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারগুলোর মধ্যে বৈষম্য বিরাজমান। বিদ্যমান বৈষম্যসমূহ দূর করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গোলটেবিল বৈঠক, সেমিনার, সমাবেশসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারণে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সভাপতি ড. মুহম্মদ মফিজুর রহমানসহ ২৫ ক্যাডারের মোট ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কয়েক জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।

আরও পড়ুন: বেরোবিতে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের ফলাফল বাতিলের সিদ্ধান্ত

এমতাবস্থায়, বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ২ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ওই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার জন্য সবাইকে অনুরোধ করে।

এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950