তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৭ PM
নবনিযুক্ত অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ

নবনিযুক্ত অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ © টিডিসি

সরকারি তিতুমীর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক  ড. ছদরুদ্দীন আহমদ বলেন, ‘বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি কলেজে যোগদান করে ভালো লাগছে। এখানে অসংখ্য ছাত্র ও শিক্ষক রয়েছেন, পড়ালেখার জন্য একটি চমৎকার পরিবেশ রয়েছে, এবং প্রয়োজনীয় সব সুবিধা বিদ্যমান।’

তিনি আরো বলেন, ‘অধ্যক্ষ হিসেবে আমার দায়িত্ব হলো কলেজের অ্যাকাডেমিক উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন এবং সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটানো। আমি ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ নিয়ে কলেজকে আরও উন্নত করার পরিকল্পনা করব। একটি ভারসাম্যপূর্ণ ও সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা কিছু প্রয়োজন, তার সবই করব।’

উল্লেখ্য, অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ এর আগে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল
  • ২৬ জুন ২০২৬
রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
  • ২৬ জুন ২০২৬
২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬