সারাদেশের কলেজগুলোর আয়-ব্যয়ের হিসাব দিতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ © জনসংযোগ

সারাদেশের কলেজগুলোর আয়-ব্যয়ের হিসাব দিতে হবে উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, আয়-ব্যয়ের হিসাব নিশ্চিত করে কলেজগুলোকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় আনতে যাচ্ছে তার প্রশাসন। বেশিরভাগ কলেজে শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে মনিটরিং এর অভাব পরিলক্ষিত হচ্ছে। আয়-ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বার্ষিক অডিট করার কথা থাকলেও তা করা হচ্ছে না। এভাবে অভিভাবকহীন অবস্থায় আর যাই হোক, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছেড়ে দেয়া যায় না। আমরা সংস্কার, জবাবদিহিতা এবং গুণগত শিক্ষার মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ বৃহস্পতিবার ঢাকা ইম্পেরিয়াল কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

এ সময় উপাচার্য বিধিবদ্ধ প্রতিষ্ঠান কর্তৃক কলেজগুলোর আয়-ব্যয়ের হিসাব পর্যবেক্ষণের জন্য বাধ্যতামূলক অডিটের উপর জোর দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে কলেজগুলোকে বাৎসরিক লেসনপ্ল্যান এবং পরীক্ষার রুটিন বছরের শুরুতেই ঘোষণা করতে হবে বলে নির্দেশনা দেন উপাচার্য।

শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণে এবং শ্রেণিকক্ষে তাদের আগ্রহী করে তুলতে ইনকোর্স পরীক্ষা সময়মতো নেয়া, ইনকোর্সের খাতা বিশ্ববিদ্যালয়ে পাঠানো এবং মার্কস বাধ্যতামূলকভাবে সময়মতো বিশ্ববিদ্যালয়ে জমা দেয়ার জন্য কলেজগুলোকে আহ্বান জানান তিনি। 

এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় শিগগির ব্যবস্থা নিতে যাচ্ছে বলে উপাচার্য উল্লেখ করেন। বর্তমান শিক্ষা কাঠামো এবং সনাতন পাঠ্যক্রমের তীব্র সমালোচনা করে অধ্যাপক আমানুল্লাহ বলেন, একটা স্বাধীন দেশের উচ্চশিক্ষা এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারেনা। আর এজন্যই বর্তমান শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক কারিকুলাম অনুযায়ী ঢেলে সাজাতে সব ধরনের পদক্ষেপ ইতোমধ্যেই নেয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল বেসরকারি কলেজগুলোকে শতবর্ষের সরকারি কলেজ এবং ভালো ভালো কলেজগুলোর মানদণ্ডে পৌঁছাতে নিরলসভাবে কাজ করছে তার বিশ্ববিদ্যালয়। বিএড এবং ল’ কলেজগুলো নিয়ে বিস্তর অভিযোগ আসছে বলে তিনি উল্লেখ করেন। এটা শক্তভাবে খতিয়ে দেখা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন উপাচার্য।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9