জবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন ৩৯ জন

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবার ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ হাজার ১১২ জন শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ৩৯ জন শিক্ষার্থী।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন জানিয়েছেন, পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।  

এ বছর বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি অংশে ২৪ নম্বর, লিখিত অংশের জন্য ৪৮ নম্বর বরাদ্দ। পাশাপাশি এসএসসি ও এইচএসসি জিপিএর ওপর যথাক্রমে ১২ ও ১৬ নম্বর যুক্ত হবে।  

প্রতিযোগিতার এই লড়াইয়ে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার দিন সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি থাকবে।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬