রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪১ PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবল খেলাকে কেন্দ্র করে বাংলা বিভাগ ও  ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসাথে বুধবারের ক্রীড়া প্রতিযোগিতাও স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিভাগের চেয়ারম্যানকে সদস্য, প্রক্টর (ভারপ্রাপ্ত) কে আহ্বায়ক ও আইন কর্মকর্তাকে সদস্য সচিব করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। একইসাথে শিক্ষকদের সাথে অসদাচরণের তদন্তে উপ-উপাচার্যকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ভলিবলের প্রস্তুতি ম্যাচ খেলা শেষে কটূক্তি করা নিয়ে বাংলা বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের মাঝে বাকবিতণ্ডা ও পরে মারামারি শুরু হয়। শিক্ষকেরা তাদের ফেরাতে চেষ্টা করলে, কিছু শিক্ষার্থী শিক্ষকদের সাথে অসদাচরণ করে। 

উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9