রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন সাইদুল ইসলাম

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
সাইদুল ইসলাম

সাইদুল ইসলাম © সংগৃহীত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট (রিজেন্ট বোর্ড) সদস্য হলেন সাইদুল ইসলাম। আগামী  তিন বছরের জন্য সাইদুল ইসলামকে মনোনয়ন দিয়েছে সরকার। রাবিপ্রবি আইন, ২০০১–এর ধারা ১৮ (১)(ট) ও ১৮ (৪) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সরকার কর্তৃক শিল্প ও ব্যবসা–বাণিজ্যে নিয়োজিত ব্যক্তি হিসেবে সাইদুল ইসলামকে এ মনোনয়ন দেয়া হয়। 

মনোনয়ন পাওয়া এই সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও জাহাঙ্গীরননগর বিশ্ববিদ্যালয় থেকে গভর্ন্যান্স ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে পিএইচডি গবেষনারত। এছাড়াও গত ৭ বছর যাবত নিজে একজন উদ্যোক্তা হওয়ার পাশাপাশি স্টার্টআপ ও উদ্যোক্তা ইকোসিস্টেম নিয়ে কাজ করছেন তিনি। 

এর বাইরে তিনি সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট-সিজিডি এবং ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট- ওয়াইপিএসডি এর প্রধান নির্বাহী হিসেবে গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট, যুব ক্ষমতায়ন, এসডিজি ও পরিবেশ নিয়েও কাজ করছেন। 

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্যবস্থাপনার সর্বোচ্চ নীতি নির্ধারনী পরিষদ হলো সিন্ডিকেট বা রিজেন্ট বোর্ড।  বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী সংস্থা হিসাবে সিন্ডিকেট বা রিজেন্ট বোর্ড  বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াকলাপ, আর্থিক বিষয়াদি, সাধারণ ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীদের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে।

উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9