ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর সুপারিশ

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
প্রেস ব্রিফিং

প্রেস ব্রিফিং © প্রেস উইং

শিক্ষাখাতে সংকট থেকে উত্তরণে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুপারিশ করেছে টাস্কফোর্স। পাশাপাশি সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা করারও সুপারিশ করা হয়।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সুপারিশ করা হয়।

এদিন রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বেও উপদেষ্টা পরিষদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে বর্তমানে দেশে বিভিন্ন খাতে যে সংকট চলছে তা উত্তরণে টাস্কফোর্স বিভিন্ন সুপারিশ করে। শিক্ষাখাতে উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে রয়েছে জাতীয় শিক্ষানীতির আলোকে বিভিন্ন পদ্ধতির শিক্ষাব্যবস্থা একীভূত করে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

প্রেস সচিব বলেন, শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। ‘নো পিএইচডি, নো প্রফেসর’ নীতি বাস্তবায়ন করতে হবে। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত উন্নত করতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় জোরদার করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9