শেষ দিনে জমে উঠেছে ইবির বইমেলা 

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
জমে উঠেছে ইবির বইমেলা

জমে উঠেছে ইবির বইমেলা © টিডিসি ফটো

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী বইমেলার শেষ দিন আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি)। ফলে শেষ মুহূর্তে জমে উঠেছে বইমেলা।

ক্যাম্পাসের অনুষদ ভবন সংলগ্ন আমবাগানে ৫০ টি স্টল নিয়ে শুরু হওয়া বইমেলায় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগের নিজস্ব স্টল ছাড়াও গ্রীন ভয়েস, সিআরসি, তারুণ্য, ক্যাপ, আবৃত্তি আবৃত্তি, লেখক ফোরাম, জ্ঞানতপসী, চিন্তাঙ্গন, দিশারী এবং শাখা ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টল ছিল।

গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলার শেষদিনে মেলা প্রাঙ্গণে বিভিন্ন পাঠক ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় শিক্ষার্থীদের সরব উপস্থিত ছিল চোখে পড়ার মতো।

সরেজমিনে দেখা যায়, স্টলে বই হাতে নিয়ে মলাট উল্টিয়ে দেখছেন কেউ কেউ। ক্লাসের ফাঁকে বন্ধু বান্ধবদের সঙ্গে পাঠকরা স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কিনছেন।

বই বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, গতকাল দুপুরের পর বৃষ্টির কারণে ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও আজ তারা ভালো সাড়া পাচ্ছেন। অনেকেই পছন্দমতো বই কিনছেন, একে অপরকে গিফট করছেন। মেলায় বইপ্রেমীদের উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন তারা।

এছাড়াও খাবারের দোকানেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। আইসক্রিম, বার্গার, পাপড়ি চাট, ফুচকাসহ বিভিন্ন খাবারের আয়োজন ছিল চোখে বইমেলায়।

কয়েকজন বইপ্রেমীর সাথে কথা বললে তারা জানান, ক্লাস পরীক্ষার কারণে অনেকেই নিয়মিত আসতে না পারায় আজ এসেছেন পছন্দের বই কিনতে। শরৎচন্দ্র, বঙ্কিম, রবীন্দ্রনাথ কিংবা তরুণ লেখকদের বই কিনে বিভিন্ন নতুন বিষয়ের সাথে পরিচিত হচ্ছেন। প্রতিবছর ইবিতে বইমেলার আয়োজন হওয়ায় খুশি তারা।

ট্যাগ: ইবি
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close