ধর্ষণের প্রতিবাদে ইডেন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
ইডেন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

ইডেন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ © টিডিসি ফটো

সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশু সহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন কলেজে শিক্ষার্থীরা। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ইডেন কলেজের বকুলতলায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, আমরা চাই, নতুন বাংলাদেশে কেউ যে আর ধর্ষণের শিকার না হয়। আমরা চাই. ভাইয়েরা-বোনেরা একসঙ্গে আন্দালন করবে, রাজপথে থাকবে, দেশ গড়বে।  

তারা আরও বলেন, নতুন বাংলাদেশেও নারীরা ঘরে-বাইরে সব জায়গায নির্যাতিত। গত ২৪ ঘণ্টায় ১৭ নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে কিন্তু রাষ্ট্র কোন পদক্ষেপ নেয়নি। আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ার দখল করে বসে আছে, কিন্তু কাজের বেলা দেখি শূণ্য।

এদিকে, তিতুমীর কলেজের শিক্ষার্থীও সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন।

বিচারহীনতার প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএন…
  • ২৬ জুন ২০২৬
আজ পবিত্র আশুরা
  • ২৬ জুন ২০২৬
যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান 
  • ২৬ জুন ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬