মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের মারামারি, ছাত্রীসহ আহত ৩

১০ জানুয়ারি ২০১৯, ১১:২২ AM
আহতরা জাবি মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছে

আহতরা জাবি মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছে © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও আ ফ ম কামাল উদ্দিন হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মারামারিতে এক ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী। বুধবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বন্ধুর জন্মদিন পালন শেষে রাত এগারোটার দিকে বটতলার বঙ্গবন্ধু হল সংলগ্ন এক দোকানে খাবার খাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। এসময় পাশের টেবিল থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী সোহান ও তার বন্ধুরা তাদেরকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করে। পরে সোহান ও তার বন্ধুরা তাদেরকে অনুসরণ করে বটতলার মওলানা ভাসানী হল পুকুরের পাশে আসলেই অতর্কিত হামলা করে। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ফিরোজ উল হাসান বলেন, ‘আহতদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হয়েছে। একটা মেয়ে বেশি আহত, আমরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। তাদেরকে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে, তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে সোহানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিং মল
  • ০২ এপ্রিল ২০২৬
‘সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিল না’, কেন বললেন শিশি…
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের
  • ০২ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, প্রতিদিন মৃত্যু ২০
  • ০২ এপ্রিল ২০২৬