সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পাঁচ শিক্ষাবর্ষের চলমান চূড়ান্ত পরীক্ষার সময়ে পরিবর্তন আনা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সাত কলেজের ফোকাল পয়েন্ট ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

একেএম ইলিয়াস বলেন, আগামী ১ মার্চ থেকে রোজা শুরু হবে। সেজন্য শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এরই মধ্যে সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নতুন সময় প্রকাশ করা হয়েছে। সময় পরিবর্তনের বিষয়টি এরই মধ্যে প্রতিটি পরীক্ষার কক্ষে নোটিশ দিয়ে জানানো হয়েছে।

অন্যদিকে, ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকেও বিজ্ঞপ্তি দিয়ে নতুন সময় প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন পরীক্ষানিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের সুপারিশের পরিপ্রেক্ষিতে রোজা উপলক্ষ্যে ১ মার্চ থেকে অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান নিম্নলিখিত পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে সকাল ১০টা থেকে শুরু হবে।

এর মধ্যে, ২০২৩ সালের স্নাতক দ্বিতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) এবং ২০২৩ সালের স্নাতক তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) চূড়ান্ত পরীক্ষা দুপুর সাড়ে ১২টার পরিবর্তে সকাল ১০টায় শুরু হবে। সেইসাথে ২০২৩ সালের স্নাতকোত্তর শেষ পর্ব, ২০২২ সালের স্নাতকোত্তর শেষ পর্ব (জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী) এবং ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা সকাল ৯টার পরিবর্তে সকাল ১০টায় শুরু হবে বলেও জানানো হয়েছে।

সালাহউদ্দিন কাদেরসহ কুখ্যাত যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব…
  • ১২ মার্চ ২০২৬
নির্বাচনে খরচের হিসাব দিলেন জামায়াত আমির
  • ১২ মার্চ ২০২৬
পবিপ্রবিতে রেজিস্ট্রারকে জিম্মি করে রাষ্ট্রপতির চিঠিতে স্বা…
  • ১২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর শাখা বন্ধের হ…
  • ১২ মার্চ ২০২৬
পুলিশ হত্যায় আসিফ-কাদের-হান্নানসহ ৪২ জনের নামে মামলার আবেদন…
  • ১২ মার্চ ২০২৬
ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মীর হেলাল
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081