শহীদদের স্মৃতি ধরে রাখুন : উপাচার্য আমানুল্লাহ

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজে বিভিন্ন অবকাঠামো নামকরণের মাধ্যমে নিজ নিজ কলেজে শহীদদের স্মৃতি ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর উপকণ্ঠে অবস্থিত দনিয়া কলেজ কর্তৃক আয়োজিত নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতা আনতে যারা নিজের জীবন উৎসর্গ করেছে, তাদের স্মৃতি ধরে রাখতে সব রকমের একাডেমিক এবং প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যেই শহীদদের স্মৃতি মুছে ফেলার একধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন ধরনের আধিপত্যবাদ থেকে বের হওয়ার যে সুযোগ আমাদের ছেলেমেয়েরা করে দিয়েছে, তা কাজে লাগিয়ে বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ গঠনের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে কোনো বিচ্যুতি ঘটলে দেশ আবার ও খাদের কিনারায় চলে যাবে।

আরও পড়ুন: রাবিতে দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন পড়েছে ২ লাখ ১৪ হাজার

তিনি আরও বলেন, ইতোমধ্যেই সিলেবাস সংস্কার, ট্রেড কোর্সের পরিকল্পনা বাস্তবায়ন এবং শিক্ষকদের কলেজ ক্যাম্পাসে রাজনীতি না করাসহ বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

এ সময় জুলাই বিপ্লবে নিহত ডেমরা কলেজের শিক্ষার্থী শহীদ সাকিব ও শহীদ রোহানের পরিবারের মধ্যে আড়াই লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি। শহীদ সাকিবের বড় ভাইয়ের হাতে কলেজে অগ্রাধিকার ভিত্তিতে খণ্ডকালীন চাকরির নিয়োগপত্র তুলে দেন উপাচার্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, কলেজটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ এমরান, বিদ্যুৎসাহী সদস্য ড. শেখ মনির উদ্দিন, ড. আল মোজাদ্দেদী আলফেছানী, মো. আবুল কালাম আজাদ ও কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুয়েলা জেবুননেসা খান।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9