ভাষা শহীদদের প্রতি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাবের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান, সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রোহান চিশতীসহ অন্যান্য কার্যনির্বাহী ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। আজকের এ দিনে সেই বীরদের জানাই শ্রদ্ধা ও সালাম।’

সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন বলেন, ‘যে মহান বীরদের আত্মত্যাগে আমরা আমাদের মায়ের ভাষাকে ফিরে পেয়েছি, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সেই মহান আত্মত্যাগের ব্রত নিয়ে নতুন বাংলাদেশ গড়াই হোক অঙ্গীকার।’

আজ পবিত্র আশুরা
  • ২৬ জুন ২০২৬
যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান 
  • ২৬ জুন ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৬ জুন ২০২৬