নাম পরিবর্তনের দাবিতে মাতৃভাষা দিবসে ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কর্মসূচি

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম বাস্তবায়ন স্টুডেন্ট ফোরাম ব্যানারে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম বাস্তবায়ন স্টুডেন্ট ফোরাম ব্যানারে শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করার দাবি উল্লেখ করে আন্দোলনরত শিক্ষার্থীরা শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। এ কর্মসূচীর অংশ হিসাবে ব্যানারে “বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম বাস্তবায়ন স্টুডেন্ট ফোরাম” উল্লেখ করা হয়।

এছাড়াও একাডেমিক শাটডাউনের ধারাবাহিকতায় দিনব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয়দের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও পালন করেন।

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম বর্জন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্ণাঙ্গ শাটডাউন পালন শুরু করে। পরবর্তীতে ১৮ ফেব্রুয়ারি দুপুর নাগাদ প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়। নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম বাস্তবায়ন স্টুডেন্ট ফোরাম’ গঠন করে এবং তাদের দাবি আদায়ে নানা কর্মসূচি পরিচালনা করছে।

২১ ফেব্রুয়ারি রাত ২টার দিকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর গাজীপুরে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে মোট ৩২১ জন রোগী চিকিৎসা নেন। এই ক্যাম্পে মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান এবং মা ও শিশু বিশেষজ্ঞ ডা. মেহজেবিন এর নেতৃত্বে রোগীদের রক্ত পরীক্ষা, স্বাস্থ্য পরামর্শ ও মেডিকেল চেকআপের ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে নারী ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সেমিনারও আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেন, যা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা শুধু আন্দোলনেই সীমাবদ্ধ থাকেননি, বরং বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে তুলে ধরার উদ্যোগও নিয়েছেন। গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম বাস্তবায়ন স্টুডেন্ট ফোরাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং গাজীপুর জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য শীষ হায়দার চৌধুরী, এনডিসি, এবং গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন।

শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে জানান, ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও পরিচয় স্পষ্টভাবে তুলে ধরে না। তারা চান বিশ্ববিদ্যালয়টি “বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি” নামে স্বীকৃতি পাক, যা একাডেমিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9