ভর্তি পরীক্ষায় যানজট নিরসনের উদ্যোগ জবি ছাত্রদলের

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
যানজট নিরসনে কাজ করছে জবি ছাত্রদল

যানজট নিরসনে কাজ করছে জবি ছাত্রদল © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের তিন শিফটের ভর্তি পরীক্ষা চলছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় তীব্র যানজট দেখা দিলে যানজট নিরসনে কাজ করতে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীদের সহযোগিতায় এসব কাজ করতে দেখা যায় তাদের।

এই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনসহ অন্যান্য নেতাকর্মীদেরকে যানজট নিরসনে তদারকি করতে দেখা যায়। এছাড়াও প্রতি শিফটের ভর্তি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সরঞ্জাম ও পানি বিতরণ করেন তারা। এসময় তারা দেরিতে আসা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতেও সহযোগিতা করেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‌‌‌‘সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে সবসময় পাশে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। তারই ধারাবাহিকতায় আজ আমরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সরঞ্জাম বিতরণ করি এবং তীব্র যানজট দেখা দিলে তা নিয়ন্ত্রণের চেষ্টা করি। যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন ভর্তি পরীক্ষা সফল করার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9