দাবি না মানায় ফের তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণাসহ সাত দফা দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণাসহ সাত দফা দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা © টিডিসি

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণাসহ সাত দফা দাবিতে আবারও কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। 

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। 

আন্দোলনকারী শিক্ষার্থী জাবেদ ইকবাল বলেন, ‘আমরা এ মুহূর্তে কলেজের সামনের সড়ক অবরোধ করে অবস্থান করছি। কিছুক্ষণ পর ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করব।’

এদিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে।

আরও পড়ুন: ইবিতে শ্রেণিকক্ষ নিয়ে বারবার আন্দোলন, কমিটি গঠন

অপর দিকে শিক্ষার্থীরা বলছেন, যেকোনো মূল্যে ৭ দফা কর্মসূচি মেনে নেওয়া হয়েছে এমন ঘোষণা আসতে হবে। যতক্ষণ এই ঘোষণা না আসবে ততক্ষণ আন্দোলন চলবে। 

তাদের দাবিগুলো হলো —

১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে।

৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুইটি বিষয় ‘আইন’ এবং ‘জার্নালিজম’ বিষয় সংযোজন করতে হবে।

৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

৬. শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে।

৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।

আরও পড়ুন: বই সেন্সর করার বিষয়টি সরকারের নীতিমালায় নেই: উপদেষ্টা ফারুকী

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সংগঠন ‘তিতুমীর ঐক্য’ এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেওয়ার কথা জানান।

তিতুমীর কলেজের সামনের সড়ক নিয়ে ট্রাফিকের নির্দেশনা
গতকাল শুক্রবারের মতো আজ শনিবার বিকেল থেকে ছাত্র-ছাত্রীরা তিতুমীর কলেজের সামনের সড়ক বন্ধ করে দিয়ে আন্দোলন করছেন। ফলে মহাখালী-আমতলী হয়ে গুলশান-১-এর দিকে এবং গুলশান-১ থেকে আমতলীমুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ক্ষেত্রে নিম্ন বর্নিত সড়ক সমূহে ডাইভার্সন দেওয়া হচ্ছে বনানী-কাকলী থেকে জাহাঙ্গীর গেটগামী চালক/যাত্রীদের ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এ ছাড়া মহাখালী থেকে আমতলী রাইট টার্ন করে যারা গুলশান-১-এর দিকে যাবেন তাদের আমতলী হয়ে কাকলী-বনানীর দিকে সোজা গিয়ে কাকলী ক্রসিং অথবা আরও সামনে গিয়ে ইউটার্ন নিয়ে বনানী-গুলশান-২-এর সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আর বনানী-কাকলী থেকে আমতলীর দিকে যারা যাবেন, তারা সোজা মহাখালী টার্মিনালের দিক দিয়ে যেতে পারবেন।

বর্তমানে  ইনকামিং ও আউটগোয়িং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9