আশঙ্কাজনক অবস্থায় তিতুমীর কলেজের অনশনরত এক ছাত্রকে ঢামেকে ভর্তি

৩১ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
অনশনরত এক শিক্ষার্থীকে ঢামেকে ভর্তি

অনশনরত এক শিক্ষার্থীকে ঢামেকে ভর্তি © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে অনশনরত এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় অনশনরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রানা আহমেদ। এ সময় তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ পুনরায় অনশন শুরু করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এই বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী হাবিবুল্লাহ রনি বলেন, ‘রানা আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এখন পর্যন্ত আমাদের ১০ জন অনশনরত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। রাষ্ট্র যতখন পর্যন্ত দাবি মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।’ 

এর আগে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে তারা আমরণ অনশন শুরু করেন। এসময় শিক্ষার্থীরা ৭ দফা দাবি জানান।  

দাবিগুলো হলো- 

১।  রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ 

২। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা

৩। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন 

৪। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন

৫। অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ

৬। শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসনসংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9