‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’র স্বীকৃতি দাবিতে সড়ক ছাড়লেও চলছে শিক্ষার্থীদের অনশন

৩১ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ফটকে অনশন করছেন শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ফটকে অনশন করছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সড়কে জুমার নামাজ আদায়ের ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত ৩টার দিকে তিতুমীর ঐক্যের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

এদিকে রাত ৪টায় সড়ক ছেড়ে দিয়ে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা। এতে মহাখালী থেকে গুলশান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

অনশনরত শিক্ষার্থীরা জানান, তাদের অনশনের ২৪ ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি এসেছিলেন। কিন্তু তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেননি। কারও মুখের কথা তারা বিশ্বাস করেন না। যতক্ষণ পর্যন্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। ফের সড়ক অবরোধ করে অবস্থান নেবেন তারা।

সড়কেই জুমার নামাজ আদায় করবেন জানিয়ে তারা আরও বলেন, রাতে রাজধানীতে কাঁচামালবাহী গাড়ি প্রবেশ করে। তাই তারা সড়ক ছেড়ে দিয়েছেন, যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়।

আরো পড়ুন: এডিপিতে নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্মাণ প্রকল্প

এর আগে বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি তাদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে তিতুমীর কলেজের ৭ জন শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9