জুলাই বিপ্লবে আহত বেরোবি শিক্ষার্থীদের জন্য মেডিকেল বোর্ডের কাজ শুরু

৩০ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য কাজ শুরু করেছে রংপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পরবর্তী ধাপের চিকিৎসাসেবা নিয়ে কাজ করবেন বোর্ডের সদস্যরা।  

বুধবার (২৯ জানুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বোর্ডের কাছে বেরোবির ১৭ জন আহত শিক্ষার্থী তাদের শারীরিক ও স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা জানান।  চিকিৎসকরা আহত শিক্ষার্থীদের সমস্যাগুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে কাজ শুরু করেন। 

মেডিকেল বোর্ড আহত শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। অবশিষ্ট শিক্ষার্থীদের জন্য মেডিকেল বোর্ড আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ নেন। 

এ লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. শরিফুর ইসলাম গত ২৩ জানুয়ারি মেডিকেল বোর্ড গঠন করেন। 

আরো পড়ুন: আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. মোখলেছুর রহমানকে আহবায়ক করে মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. তোফায়েল হোসেন ভূঁঞা, অর্থো-সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আশফাকুর রহমান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল হাদী, চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আতিকুজ্জামান এবং মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. রফিকুল ইসলাম।

আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের সময় বেরোবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. শাহরিয়ারসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬
২০৩৮ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৭ জুন ২০২৬
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১০, আবেদন এসএস…
  • ২৭ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক এমপি আটক
  • ২৭ জুন ২০২৬
দেশের পাচঁ জেলায় বন্যার পূর্বাভাস
  • ২৭ জুন ২০২৬
৩২ বিশ্ববিদ্যালয় নিয়ে ফুটসাল শুরু হচ্ছে কাল, লাইভ দেখাবে দ্…
  • ২৭ জুন ২০২৬