‘২৮ বছর চেয়েও পাইনি— তাই আমরণ অনশনে বসেছি’

২৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
আমরণ অনশনে থাকা শিক্ষার্থীরা

আমরণ অনশনে থাকা শিক্ষার্থীরা © টিডিসি ফটো

‘২৮ বছর ধরে চেয়ে পাইনি, তাই আমরণ অনশনে বসেছি’— আমরণ অনশনে বসে আক্ষেপের কথা জানান তিতুমীর কলেজের শিক্ষার্থী আলি আহমেদ। আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে কলেজটির মূল ফটকে সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে একদল শিক্ষার্থী এ অনশন শুরু করেন।

এসময় তিনি বলেন, ‘দীর্ঘ ২৮ বছর ধরে আমরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবি জানিয়ে আসছি। কিন্তু রাষ্ট্র আমাদের নিয়ে টালবাহানা করছে। তাই আমরা বাধ্য হয়ে অনশনে বসেছি। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমরা এই অনশন চালিয়ে যাব।’

অনশনে থাকা আরেক শিক্ষার্থী রায়হান বলেন, ‘তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছিল। কিন্তু তারা যাচাই-বাছাই তো দূরের কথা, তিতুমীর কলেজে আসার প্রয়োজনও মনে করেনি।’

অনশনে থাকা আরেক শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, ‘সাত কলেজ নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক কিংবা অন্য কারও সাথে আমরা বসতে চাই না। কারণ আমরা দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ১৯৯৭ সাল থেকে ২৮ বছর ধরে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্টের সরকারের পটপরিবর্তনের পর শিক্ষার্থীরা আবারও নতুন করে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ে উপস্থাপন করেন তারা।

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9