মেডিকেল বোর্ডে বেরোবির জুলাই বিপ্লবে আহত ১৭ জনের সাক্ষাৎকার গ্রহণ 

২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
মেডিকেল বোর্ড

মেডিকেল বোর্ড © টিডিসি ফটো

জুলাই বিপ্লবে আহত বেরোবির ১৭ জনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রংপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য পরবর্তী ধাপের চিকিৎসা সেবা নিয়ে কাজ শুরু করেছে রংপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। 

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বোর্ডের কাছে বেরোবির ১৭ আহত শিক্ষার্থী তাদের শারীরিক ও স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন। চিকিৎসকবৃন্দ আহত শিক্ষার্থীদের সমস্যাগুলি আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে কাজ করছেন। 

মেডিকেল বোর্ড আহত শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। অবশিষ্ট শিক্ষার্থীদের জন্য মেডিকেল বোর্ড বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাক্ষাৎকার গ্রহণ করবেন।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. শরিফুর ইসলাম ২৩ জানুয়ারি একটি মেডিকেল বোর্ড গঠন করেন।

রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. মোখলেছুর রহমানকে আহ্বায়ক করে মেডিকেল বোর্ড গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. তোফায়েল হোসেন ভূঁঞা, অর্থো-সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আশফাকুর রহমান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল হাদী, চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আতিকুজ্জামান এবং মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. রফিকুল ইসলাম।

আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের সময় বেরোবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. শাহরিয়ারসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950