কুবি সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ, সাধারণ সম্পাদক মুরাদ

২৯ জানুয়ারি ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
সভাপতি সাঈদ হাসান এবং সাধারণ সম্পাদক মুরাদুল মুস্তাকীম মুরাদ

সভাপতি সাঈদ হাসান এবং সাধারণ সম্পাদক মুরাদুল মুস্তাকীম মুরাদ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ১০ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুরাদুল মুস্তাকীম মুরাদ।

আজ বুধবার (২৯ জানুয়ারি) নির্বাচন শেষে বিকেল সাড়ে ৩টায় প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

নবনির্বাচিত কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি নাইমুর রহমান রিজভী (দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান (দৈনিক ভোরের ডাক), অর্থ সম্পাদক আবু শামা (দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ (দৈনিক সংবাদ), তথ্য ও পাঠাগার সম্পাদক হাসিবুল ইসলাম সবুজ (দৈনিক খোলা কাগজ)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান (দৈনিক সমকাল), জাহিদুল ইসলাম (দৈনিক রূপালী বাংলাদেশ)। 

সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকতা পেশাটা একটা মহান পেশা, যদি আমরা তা ঠিক মতো করতে পারি। সাংবাদিকতার কিছু নীতি আছে। এই নীতিগুলো মেনে আমরা যদি করতে পারি তাহলে ভালো কিছু করা যাবে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা থেকে অনেক বড় বড় সাংবাদিক এসেছে এবং বড় বড় পর্যায়ে আছে।

এর আগে নির্বাচন পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের, পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. দুলাল চন্দ্র নন্দী, ড. জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
কোটালীপাড়ায় ২ হাজার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবার পেল মারুফ সম…
  • ১৮ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, জানা যাবে কাল
  • ১৮ মার্চ ২০২৬
কত টাকা দেবেন ঈদ সালামি, কত হওয়া ‍উচিত?
  • ১৮ মার্চ ২০২৬
জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর পুড়ে ছাই, অসহায় বিধবা মা
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence