নিউমার্কেট থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার সাত কলেজ শিক্ষার্থীদের 

২৮ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধি

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধি © সংগৃহীত

পূর্বঘোষিত আল্টিমেটামে নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছেন সাত শিক্ষার্থীদের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে এক বৈঠকের পর সাত কলেজ শিক্ষার্থী প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মঈনুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

মঈনুল ইসলাম বলেন, ‘সরকার আমাদের ছয় দফা দাবির বিষয়ে ইতিবাচক। যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব সেগুলো পূরণ করা হয়েছে। আমরা কর্মসূচি দিয়েছিলাম ২৪ ঘণ্টা পর সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্যান্য বাস চলতে দেবো না এবং নিউ মার্কেট থানা ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছিলাম, সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দাবিগুলো এখানে উপস্থাপন করেছি। দাবিগুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে।’

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) মো. খোদা বখস চৌধুরী, ঢাকা কলেজের শিক্ষার্থী রহমতুল্লাহ, ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরিন মৌ ।

অন্যদিকে বিকাল ৩টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে ঢাকা প্রশাসন ও কলেজের সকল ছাত্রসংগঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা মামুন শেখ বলেন, নিউমার্কেট থানা ঘেরাওয়ের মতো এরকম সিদ্ধান্ত থেকে আমরা বের হয়ে এসেছি। ঢাবি প্রো-ভিসি মামুন স্যার শিক্ষকসুলভ আচরণ করেননি । তিনি আগে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে এমন সংঘাতের ঘটতো না। এমন কোন আচরণ করবো না যেন জনদুর্ভোগ সৃষ্টি হয়।

উল্লেখ্য, সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগ এনে গত রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।

পরে রাত ১১টার দিকে সাত কলেজ শিক্ষার্থীরা উপ-উপাচার্যের বাসভবন ঘেরাও করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। এরপর শুরু হয় সংঘর্ষ ধাওয়া ও পাল্টা ধাওয়া। শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। রাত সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান।

সংঘর্ষের পর সোমবার (২৭ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি জানায় সাত কলেজের শিক্ষার্থীরা। ওইদিনই জরুরি বৈঠকে সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ সংবাদ সম্মেলন করে সেই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। পরে সরকারের পক্ষ থেকে জানানো হয় সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করা হবে।

পুলিশের হাত থেকে পালানো আওয়ামী লীগ নেতা আবার প্রকাশ্যে!
  • ১৪ মার্চ ২০২৬
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়…
  • ১৪ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সিলেবাস প্রকাশ, দেখুন এখানে
  • ১৪ মার্চ ২০২৬
সালমানের রানআউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আস…
  • ১৪ মার্চ ২০২৬
ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
  • ১৪ মার্চ ২০২৬
প্রতিবেশী দেশে হামলা না চালাতে ইরানকে অনুরোধ করল হামাস
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081