স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নে ১৫ দিনের আল্টিমেটাম

২৮ জানুয়ারি ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষকরা

সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষকরা © টিডিসি ফটো

রাজধানীর সরকারি সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রুপান্তর করার প্রক্রিয়া ও সমসাময়িক উদ্ভূত ঘটনা নিয়ে সকল ক্রিয়াশীল সংগঠনের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে ঢাকা কলেজ প্রশাসন। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর তিনটায় মতবিনিময় সভা শেষে ঢাকা কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নে ১৫ দিনের আল্টিমেটামের ঘোষণা দেন ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান। একইসাথে সাত কলেজের সকল শিক্ষা কার্যক্রম চলমান রাখতে একাত্মতা প্রকাশ করেন ঢাকা কলেজ প্রশাসন ও শিক্ষার্থীরা।

সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের রূপান্তর টিমের ফোকাল পয়েন্ট ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা তৃতীয় পক্ষকে সুবিধা দিতে চাই না। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোন কর্মসূচি আমরা দিবো না। মনে রাখতে হবে শিক্ষার্থী হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিপক্ষ না। ঢাবির বাস ভাঙচুর হবে এমন কোন ঘটনা ঘটবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পরস্পর পাশাপাশি থেকে আমরা শিক্ষা অগ্রগতিতে ভূমিকা রাখতে চাই। আগামী ১৫ দিনের মধ্যে সরকারের কাছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের রূপরেখা প্রকাশের দাবি জানায়।

মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে পরবর্তী পরিস্থিতিতে সাত কলেজের একাডেমিক কার্যক্রম ও স্বতন্ত্র কাঠামোর বিষয়ে বক্তব্য দেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি বলেন, সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য একটি নীতিমালা প্রয়োজন হবে। সংকট নিরসনের জন্য আমাদের সকল পক্ষের সাথে আন্তঃযোগাযোগ রাখতে হবে।

‘চলমান সাত কলেজের পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম সবকিছু চলমান রাখার জন্য ইউজিসি, ঢাবি কর্তৃপক্ষের সাথে সমন্বয় প্রয়োজন আছে। উদ্ভূত বিভিন্ন ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কী পদক্ষেপ নিবে এটা আমাদের বিষয় না। এছাড়াও পুলিশের শিক্ষার্থীকে হামলার ঘটনার জন্য পুলিশের একটা দায় আছে সে অনুযায়ী বিচারের জন্য একটা প্রত্যাশা রয়েছে। সাত কলেজের সকল শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করি। ছাত্রদের সব দাবি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে।’ 

তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যেন কোনোরকম বিভেদ বা অনৈক্য না থাকে। আমাদের ঐক্য বিনষ্টের জন্য নানারকম চক্রান্ত চলছে। সাত কলেজের সমস্যাগুলোকে আমরা প্রত্যেকটি যথাযথ কর্তৃপক্ষের কাছে অ্যাড্রেস করবো। উচ্চ পর্যায়ের কমিটি একটি স্বতন্ত্র কাঠামোর রূপরেখা দেবে। এছাড়াও চলমান পরীক্ষা বাধাগ্রস্ত করলে সে যেই করুক তাকে আমরা ছাড় দিবো না। শিক্ষার্থীদের সাথে ছাত্রদের আমাদের কোন বিরোধ নেই। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সবকিছুর সমাধানে যাবো, যদি সমাধান না হয় তখন আমরা রাস্তায় যাবো। সাত কলেজে ইস্যু নিয়ে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে কোন আপত্তি নেই। 

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ.ক.ম রফিক বলেন, নতুন কাঠামোতে শিক্ষকদের যেন উপেক্ষা করা না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ইউজিসির কাছে সুচিন্তিত মতামত দিতে হবে। নতুন কাঠামো যেটা আসবে সেটাকে আমরা স্বাগত জানাই। 

ঢাকা কলেজ সকল ছাত্র সংগঠনের পক্ষে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, গত কয়েক বছরে সাত কলেজের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হয়েছে। ঢাবি অধিভুক্তি বাতিলের ঘোষণাকে সাধুবাদ জানায়। আগামী ১৫ দিনের মধ্যে সাত কলেজের বিষয়ে স্বতন্ত্র রূপরেখা ও রোডম্যাপ প্রকাশের জন্য সরকারের কাছে দাবি জানায়। প্রো- ভিসি মামুন স্যার সাত কলেজ শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে  সংঘাত উস্কে দিয়েছে। তিনি প্রধান উস্কানিদাতা। প্রো-ভিসি মামুন স্যার রূপান্তর টিমে থাকলে এই কার্যক্রম ব্যাহত হবে। আমরা বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম থেকে মামুন স্যারকে অব্যাহতির দাবি জানাচ্ছি এবং যেই স্বৈরাচারের দালাল পুলিশ হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই। 

বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9