সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

২৮ জানুয়ারি ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ © সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আট বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে। এর কারণে জটিল সমস্যা তৈরি হয়েছে। এই সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে সাত কলেজ শিক্ষার্থীদের এই সুখবর দেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নতুন বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন। এটা তিন দিনের মধ্যে সম্ভব নয়। এটার কাঠামোর বিষয় রয়েছে। এটার মডেল কী হবে, সেটা নিয়ে কাজ হচ্ছে। কারণ এটি একটি জটিল প্রক্রিয়া।

তিনি বলেন, একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বহুদিন থাকবে। এখানে বহু বছরের শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে।তাই আমরা তড়িঘড়ি করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না। ভেবেচিন্তে সবকিছু করা হবে।

একটি বিশ্ববিদ্যালয় করতে হলে প্রথমে সংবিধি তৈরি করতে হয় উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, সেখানে শিক্ষক নিয়োগসহ আরও অনেক কিছু বিষয় রয়েছে। এ ছাড়া আইন ও অর্থের বিষয়ও রয়েছে। এ ছাড়া সনদের প্রয়োজন হয়। সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়। তারপর বিশ্ববিদ্যালয় হয়।

সনদ পাওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো সম্পূর্ণ বেআইনি জানিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের কর্তৃপক্ষ আগামী সেশন থেকে আলাদাভাবে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সামনের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি করতে হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে কলেজের শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব।

বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9