বেরোবিতে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন

২৮ জানুয়ারি ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
বেরোবি লোগো

বেরোবি লোগো © টিডিসি সম্পাদিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে ৫ সদস্যের কমিটি বোর্ড গ্রহন করা হয়েছে।

রবিবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনার জন্য ৫ সদস্যের চিকিৎকদের নিয়ে একটি কমিটি বোর্ড গঠন করা হয়। 

কমিটিতে ডাঃ মোখলেচুর রহমানকে আহ্বায়ক, ডাঃ মোঃ তোফায়েল হোসেনকে সদস্য, ডাঃ আশফাকুর রহমানকে সদস্য, ডাঃ মোঃ আব্দুল হাদী কে সদস্য ও ডাঃ মোঃ আতিকুজ্জামানকে সদস্য করে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ শওকত আলী জানান, জুলাই বিপ্লবে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি সেই জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। ছাত্ররাই হচ্ছে গুরুত্বপূর্ণ স্টক হোল্ডার, আর তাই আমরা রংপুর মেডিক্যালের চিকিৎসকদের সমন্বয়ে একটা কমিটি গঠন করেছি যাতে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করা যায়।

তিনি আরো জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে ৩৯ জনের আহতের লিস্ট আমরা পেয়েছি আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও যাবতীয় পরমর্শ দেওয়ার লক্ষ্যে কমিটি কাজ করবে।

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950