দাবি না মানলে ঢাবির বাস আটকানোর হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের

২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এ দুই দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে শিক্ষার্থীরা ঢাকার ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কলেজটির কেন্দ্রীয় শহীদ মিনারে গণমাধ্যমকে এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মুঈনুল ইসলাম।

তিনি বলেন, নিউমার্কেট থানার যারা শিক্ষার্থীদের ওপর হামলায় এসি, ওসিসহ যারা জড়িত ছিলো তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ৭ কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে।

এর আগে সোমবার সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ভিসি অফিসের মিটিংরুমে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা হবে না।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১০, আবেদন এসএস…
  • ২৭ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক এমপি আটক
  • ২৭ জুন ২০২৬
দেশের পাচঁ জেলায় বন্যার পূর্বাভাস
  • ২৭ জুন ২০২৬
৩২ বিশ্ববিদ্যালয় নিয়ে ফুটসাল শুরু হচ্ছে কাল, লাইভ দেখাবে দ্…
  • ২৭ জুন ২০২৬
আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে নিউমার্কেটে ঢ…
  • ২৭ জুন ২০২৬
কুবির আইসিটি বিভাগের গড় সিজিপিএ ৩.৯৪, তলানিতে ‘অর্থনীতি’
  • ২৭ জুন ২০২৬