ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী

২৭ জানুয়ারি ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
মোহাম্মদ আলী ও লোগো

মোহাম্মদ আলী ও লোগো © সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আলী। সোমবার (২৭ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ আলীকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মোহাম্মদ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার বাড়ী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গোরেয়া ইউনিয়নে মিলনপুর গ্রামে।

ট্যাগ: ইবি
ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের
  • ০৭ এপ্রিল ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখা…
  • ০৭ এপ্রিল ২০২৬
গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
close