ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ হাজার শিক্ষার্থীকে কোরআন উপহার

২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
ইবিতে দুই হাজার শিক্ষার্থীকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়েছে

ইবিতে দুই হাজার শিক্ষার্থীকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়েছে © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে বিশ্ববিদ্যালয় দাওয়াহ সোসাইটির উদ্যোগে আয়োজিত কোরআন বিতরণ অনুষ্ঠানে এ উপহার দেওয়া হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়াহ সোসাইটির সভাপতি মু. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের আল কোরআন একাডেমির চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. গোলাম মওলা ও অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ

বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘পবিত্র কোরআন পড়তে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এমন আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই৷ কোরআন শরিফে শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, এটি সমগ্র মানবজাতির জন্য হেদায়েত স্বরূপ। পবিত্র কোরআন বুঝতে হবে এবং আমাদের দৈনন্দিন জীবনে কোরআনের শিক্ষার বাস্তবায়ন করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, ‘পবিত্র কোরআন নাজিল হয়েছে মানুষের বোঝার জন্য। যদি মানুষ বুঝতে না পারে, তাহলে হেদায়াত প্রাপ্ত হবে না। কোরআন মজিদ মানবজাতির জন্য হেদায়েতস্বরূপ, এটি আমাদের পথ দেখাবে। কোরআন নাজিল হয়েছে ‘পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন’ এই আয়াত দিয়ে। কোরআন মাজিদের শব্দসম্ভার এমনভাবে করা হয়েছে, যেন সবাই বুঝতে পারে।’

ট্যাগ: ইবি
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
close