গভর্নিং বডির সদস্যরা কলেজের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন: উপাচার্য আমানুল্লাহ

২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
উপাচার্য অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ

উপাচার্য অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ © টিডিসি ফটো

অনেক গভর্নিং বডির সদস্যরা কলেজের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় রাজধানীর মিরপুর কমার্স কলেজ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, কলেজে শিক্ষকদের দলাদলি এবং রাজনীতি বন্ধ না করা গেলে কোনো ভাবেই মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না। রাজনীতি যদি করতেই হয়, তাহলে কলেজের শিক্ষকতা পেশা ছেড়ে কলেজের বাহিরে গিয়ে রাজনীতি করতে হবে। আদর্শ শিক্ষক হিসেবে শুধুমাত্র শিক্ষকের পরিচয় দেয়ার জন্য শিক্ষকদের মনোযোগ আকর্ষণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। 

তিনি আরও বলেন, মান্ধাতার আমলের সিলেবাস পরিবর্তন এবং কারিকুলাম সংস্কার ছাড়াও নকলমুক্ত ক্যাম্পাস গড়ে তুলার উপর জোর দিতে হবে। নকলের অভিযোগ পাওয়া গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে।  

এদিন দুপুরে রাজধানীর হযরত শাহ আলী মহিলা কলেজ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশের বিভিন্ন কলেজে বিদ্যমান বর্তমান গভর্নিং বডি এবং শিক্ষাব্যবস্থার তীব্র সমালোচনা করেন তিনি।

এসময় জুলাই বিপ্লবে নিহত শহীদ আকরাম খান রাব্বি স্মৃতি পাঠাগারের ফলক উন্মোচন করেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য। বক্তব্যের শেষে জুলাই বিপ্লবে নিহত হযরত শাহ আলী মহিলা কলেজের শিক্ষার্থী শহীদ মেহেরুন্নেছার পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এবং শহীদ মেহেরুন্নেসার নামে কলেজে একটি পাঠাগার উদ্বোধন করেন তিনি।

ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9