অধিভুক্তি বাতিল হলে কোন প্রক্রিয়ায় চলবে সাত কলেজ

২৭ জানুয়ারি ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
সাত কলেজ লোগো

সাত কলেজ লোগো © টিডিসি ফটো

সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া ২০২৪-২৫ সেশন থেকেই বন্ধ হচ্ছে ঢাবির অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা। আজ সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে, তাহলে সাত কলেজের চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কী হবে। কীভাবে চলবে কলেজগুলোর পরবর্তী শিক্ষা কার্যক্রম।? সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, অধিভুক্তি বাতিল হলে সাত কলেজে যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে দায়িত্বশীল থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন: সাত কলেজের অধিভুক্তি বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিষয়টি নিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি নেবে না। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে যে বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছে, তারা শিগগিরই সাত কলেজ নিয়ে একটা রূপরেখা দেবেন। তাদের রূপরেখা অনুযায়ী সাত কলেজ নিয়ে একটা বডি হবে। নতুন এ বডির অধীনে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এভাবে চলতি শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের অধিভুক্ত বাতিল প্রক্রিয়া শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের যে চলমান সেশনগুলো রয়েছে, তাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনার দরজা খোলা আছে। এটার জন্য আরও কথা বলতে হবে। আমরা আলোচনার মাধ্যমে চলতি সেশনগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। এ ছাড়া চলমান পরীক্ষাগুলো নিয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি জনান।

সভায় নেয়া সিদ্ধান্তগুলো হলো

১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

২) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

৩) শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় জোর সুপারিশ করা হয়।

৪) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।

৫) যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে, যাতে তাদের শিক্ষাজীবন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সভায় সকলকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এর আগে রবিবার (২৬ জানুয়ারি) রাতে ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘাতের ঘটনায় বিকাল ৪ টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড মামুন আহমেদের পদত্যাগসহ ছয় দফা দাবি করেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশের তারিখ ঘোষণা দাবি জানান তারা।

ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9