ঢাবি অধিভুক্তি বাতিল হলে যেভাবে হবে সাত কলেজের ভর্তি প্রক্রিয়া

২৭ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
সাত কলেজ লোগো

সাত কলেজ লোগো © ফাইল ফটো

চলতি শিক্ষাবর্ষ (২০২৪-২৫) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাত কলেজে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি নেবে না বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে যে বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছে, তারা শিগগিরই সাত কলেজ নিয়ে একটা রূপরেখা দেবেন। 

আজ সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক শেষে তিনি এ কথা জানান। এদিন আগের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের কার্যালয়-সংলগ্ন সভাকক্ষে সভা শুরু হয়।

তিনি আরও বলেন, তাদের রূপরেখা অনুযায়ী সাত কলেজ নিয়ে একটা বডি হবে। নতুন এ বডির অধীনে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এভাবে চলতি শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের অধিভুক্ত বাতিল প্রক্রিয়া শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের যে চলমান সেশনগুলো রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনার দরজা খোলা আছে। এটার জন্য আরও কথা বলতে হবে। আমরা আলোচনার মাধ্যমে চলতি সেশনগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। এ ছাড়া চলমান পরীক্ষাগুলো নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

ট্যাগ: ঢাবি
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950